খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

১৯নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

গাছ মানুষের পরম বন্ধু, জীবন বাঁচায়, অক্সিজেন পাই : মাহফুজুর

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ২৩ জুলাই ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান  বলেছেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। তার ধারাবাহিকতায় আমরা আজ অব্দি এ কর্মসূচি পালন করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এছাড়া গাছ থেকে আমরা বিভিন্ন ভাবে উপকৃত হই। গাছ মানবদেহ থেকে নির্গত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।’ 
বুধবার সকালে ানগর জামায়াতের ১৯নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
১৯নং ওয়ার্ড আমীর আবুল কালাম আযাদের সভাপতিত্বে নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর  জি এম শহীদুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান নাঈম, ২০নং ওয়ার্ড আমীর ডাঃ আবুল খায়ের, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি জয়নুদ্দিন হীরা, ১৯নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাসিব বিল্লাহ, ১৯নং ওয়ার্ড অফিস সম্পাদক ডাঃ জিহাদ, হীরা, আব্দুল কাদের, শামিম, আহমেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। সোনাডাঙ্গায় এ কর্মসূচিকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে শিশু-কিশোররা গাছের চারা পেয়ে দারুণ উচ্ছ¡াস প্রকাশ করে। তিনি বলেন আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

প্রিন্ট

আরও সংবাদ