খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষমেলা : ৩০ লক্ষাধিক টাকার চারা বিক্রি দর্শনার্থীদের দৃষ্টি কাড়লো পার্সিমন

আল মাহমুদ প্রিন্স |
০২:২১ এ.এম | ২৩ জুলাই ২০২৬


খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ক্রেতা, দর্শনার্থীদের এবার নজর কেড়েছে পার্সিমন। পার্সিমন খুব দামি ফল। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে চীনে এ ফলের চাষাবাদ হয়ে আসছে। স¤প্রতি খুলনা, যশোর ও নাটোরের মত অঞ্চলে শখের বসে ও বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। প্রাচীন চীনা সংস্কৃতিতে একে ‘প্রাচ্যের পবিত্র অ্যাপল’ বলা হত। মেলায় করিম নার্সারী নামক স্টলে একটি পার্সিমন চারার দাম হাকানো হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। দাম ওঠেছে ২০ থেকে ২২ হাজার টাকা। 
সরেজমিন ঘুরে জানা গেছে, পার্সিমন ফলের আদি উৎপত্তিস্থল চীন, যেখানে আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে এর চাষ হয়ে আসছে। এটি মূলতঃ এশিয়া অঞ্চলের ফল হলেও বর্তমানে জাপান, কোরিয়াসহ বিশ্বজুড়ে ছড়িয়ে  পড়েছে।  চীনে পার্সিমন প্রায় ১০,০০০ বছর ধরে টিকে থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রাচীন চীনা সংস্কৃতিতে একে ‘প্রাচ্যের পবিত্র অ্যাপল’ (Sacred Apple of the Orient) বলা হতো এবং দৈব গুণসম্পন্ন মনে করা হত। চীনা সংস্কৃতিতে এটি সৌভাগ্যের প্রতীক।
পার্সিমন (Persimmon) হলো ডায়াস্পাইরোস (Diospyros) গণের এক ধরণের মাঝারি বা বড় আকারের পর্ণমোচী বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি মূলত একটি বিদেশি ফলদ উদ্ভিদ যা জাপানের জাতীয় ফল হিসেবে পরিচিত। আকৃতি ও স্বাদে এটি অনেকটা টমেটো বা গাব ফলের মত মিষ্টি ও পুষ্টিকর। এরা Ebenaceae পরিবারের অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক নাম Diospyros kaki.  কান্ড অত্যন্ত শক্ত। উন্নতমানের কাঠের জন্য পরিচিত। সারা বিশ্বে এর কয়েকশ’ প্রজাতি রয়েছে। তবে বাণিজ্যিক ও জনপ্রিয় প্রজাতির মধ্যে এশিয়ান (জাপানি/চাইনিজ) এবং আমেরিকান পার্সিমন প্রধান। এটি ভিটামিন এ, সি এবং ফাইবার সমৃদ্ধ একটি অত্যন্ত সুস্বাদু ফল। 
মেলায় করিম নার্সারীর দায়িত্বে মোঃ আকবর বিন ওসামানী বলেন, পার্সিমন খুবই সুস্বাদু ফল। এ ফলের চাহিদাও অনেক। একটি গাছের মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। 
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং  সুন্দরবনের পশ্চিম বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে। 
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, গত ২১ জুলাই দুই হাজার ১৫৯টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ২ লাখ ৮৪ হাজার ৩৭০ টাকা। গত ২১ জুলাই পর্যন্ত ৩০ লাখ ৭ হাজার ১১০ টাকার চারা বিক্রি হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ