খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

জাতিসংঘ শিশু পার্কে গাছের চারা রোপণ ও বিতরণ

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ২৩ জুলাই ২০২৬


জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উপক‚লীয় এবং সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বশান্ত হয়ে শহরমুখী হচ্ছে। বনায়ন বা বৃক্ষরোপণ করা ছাড়া এর থেকে বের হওয়ার অন্য কোন উপায় নেই। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে নগরীর ৩১টি ওয়ার্ডে নাগরিক ফোরাম-খুলনা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। 
নাগরিক ফোরামকে খুলনার একটি জনপ্রিয় সংগঠন হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরো বলেন, নাগরিক সেবার লক্ষ্য নিয়ে সংগঠনটি দীর্ঘদিন থেকে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রীর সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচিতে অংশ নেয়ায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতি বছর দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান এবং ভবিষ্যতেও নাগরিক ফোরামের সকল কাজে সিটি কর্পোরেশন পাশে থাকবে বলে উল্লেখ করেন। 
নাগরিক ফোরাম পরিবেশ সচিব জি এম মঈনুদ্দিনের ব্যবস্থাপনায় ও মহাসচিব ইকবাল হাসান তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। 
অনুষ্ঠানে প্রশাসক বুধবার ১৬ থেকে ৩১নং ওয়ার্ড এলাকায় রোপণের লক্ষ্যে নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির মধ্যে ৫শ’ গাছের চারা হস্তান্তর এবং জাতিসংঘ শিশু পার্কে ১টি গাছের চারা রোপণ করেন। শিগগিরই ১ থেকে ১৫নং ওয়ার্ড এলাকায় রোপণের জন্য ৫শ’ গাছের চারা বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। পরে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 
নাগরিক ফোরামের পক্ষ থেকে আগামী ২৭ জুলাই ১ থেকে ১৫নং ওয়ার্ডে আরও ৫০০ বৃক্ষ রোপণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫০টি চারা রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে নাগরিক ফোরাম।  
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফোরাম-খুলনার কো- চেয়ারম্যান সরদার আবু তাহের ও সঞ্চিতা দে,  মাহবুবুর রহমান, ইরিনা আকরাম, মোঃ মঈন উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, শাকিল আহমেদ, মেজবাউল আলম তমাল,  বাদল,  শফিকুল হোসেন শান্ত, জলিলুর রহমান, সালমা জাহান। 
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের  সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে স্ব স্ব ওয়ার্ডের পক্ষে প্রধান অতিথির কাছ থেকে গাছ সংগ্রহ করেন। এ সময় ১৭নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুর রহমান, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান অভি, ২২নং ওয়ার্ডের সভাপতি জনাব কাজী পারভেজ মাহবুব চঞ্চল, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের  সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোড়ল, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু, ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মারুফ চৌধুরী, ২৭নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ আলী হাফিজ সাধারণ সম্পাদক  মোহাম্মদ আলী, ২৮নং ওয়ার্ডের সভাপতি এড. মুজাহিদুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক খান জাহিদুর রহমান ২৯নং ওয়ার্ডের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম  লিটন সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন মুকুল। এছাড়াও দুই নম্বর ওয়ার্ডের সভাপতি এনামুল হাসান ডায়মন্ড, ৫নং ওয়ার্ডের সভাপতি মোল্লা সাকিবুল ইসলাম বাবু ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি নুর আলম শান্ত, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্য ওয়ার্ডের নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ