খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এনসিপি নেতা গ্রেফতার

খবর প্রতিবেদন |
০২:১৩ এ.এম | ২৪ জুলাই ২০২৬


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহবায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা। এই ঘটনায় এনসিপি থেকে আফতাব মজুমদারকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।
এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, আফতাব মজুমদারের বিরুদ্ধে ১৯ জুলাই এক তরুণী মামলাটি করেন। ওই মামলায় বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‌্যাব তাঁকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন। চট্টগ্রামের বেসরকারি আগ্রাবাদ মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে ওই ছাত্রী পড়াশোনা করছেন বলে জানায় পুলিশ।
এদিকে ঘটনার পর আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর থেকে পাঠানো এক সাংগঠনিক আদেশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারাদেশে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব। কিন্তু মোঃ আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাঁকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আহŸায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে এ বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে আদেশটি কার্যকর হবে। এর ফলে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের কোনো সম্পর্ক থাকবে না।
এদিকে মামলার এজাহারে বলা হয়, ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আফতাব। পরে ওই শিক্ষার্থী বিয়ের তাগিদ দিলে আফতাব তা অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে। ঘটনার পর ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

প্রিন্ট

আরও সংবাদ