খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

মহানগর পূজা পরিষদের পরিচালনায় জগন্নাথ পদবের উল্টো রথযাত্রা আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ২৪ জুলাই ২০২৬


শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান জোড়াগেটস্থ প্রেমকাননে অঙ্গণে মহানগর পূজা উদ্যাপন পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। সম্মানিত অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, ইসকন খুলনার প্রধান উপদেষ্টা ড. তপচৈতন্য ব্রহ্মচারী ও ইসকন খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে যথাসময়ে সনাতন ধমক্বলম্বীসহ জাতি-ধর্ম-নির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সানুগ্রহ আমন্ত্রণ জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ