খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

পানিতে ডুবে মারা গেল খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদ

নিজস্ব প্রতিবেদক |
০২:২৬ এ.এম | ২৪ জুলাই ২০২৬


নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে যেয়ে পানিতে  ডুবে মারা গেছে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে নিহত শাহেদের পিতা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত। ঘটনার সময় পিতা আব্দুর রহমান ও বড় ভাই পাবলিক কলেজের ১০ম শ্রেণির ছাত্র  শাকের মাহমুদ বাসায় ছিলেন। পরিবার জানায় শাহেদ সাঁতার জানতো। সে তার পিতাকে গোসল করবে বলে বাসা থেকে বের হয়। পরে তার লাশ ভেসে ওঠে।  বাদ এশা দারুসসালাম জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবর স্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ