খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে : বাপ্পী

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ২৪ জুলাই ২০২৬


খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আগামীর জন্য একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে হবে। এ দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যত প্রজন্মের জন্য এর কোন বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে রোপন করতে হবে প্রচুর গাছের চারা। তিনি বলেন দেশটা যদি সবুজ বেষ্টনীতে ঘেরা থাকে তাহলে বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পাওয়া যাবে। এই চিন্তা করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের গণতন্ত্রের মা বেগম জিয়াও দেশটাকে আগলে রাখতে চেয়েছিলেন। কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। আজ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্ন পূরণ করতে চান। আমরা তার নিবেদিত কর্মী। তাই তার কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী প্রতিশ্র“তিতে তিনি অঙ্গীকার করে বলেছিলেন ‘দেশব্যাপী ২০ কোটি বৃক্ষ রোপণ’ করা হবে। আজ থেকে তার পথচলা শুরু হলো। 
বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়ায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সরদার আব্দুল মালেক জেলা যুবদলের মোঃ শামীম কবির, ইউপি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা বিএনপি’র শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, অরুণ গোলদার, শেখ মতিয়ার রহমান বাচ্চু, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কৃষি অফিসার হামিদুল ইসলাম, ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, বিএনপি নেতা শাহাদাত হালদার, শেখ শাহিনুর রহমান, যুবদলের মোল্লা মশিউর রহমান, শেখ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ