খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষমেলা : দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছে বারোমাসি মাল্টা

আল মাহমুদ প্রিন্স |
০২:৩১ এ.এম | ২৪ জুলাই ২০২৬


খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ক্রেতা, দর্শনার্থীদের এবার নজর কেড়েছে নিয়েছে বারোমাসি মাল্টা। বারোমাসি মাল্টা গাছের চারা শোভা পাচ্ছে বৃক্ষমেলায় নিজাম নার্সারীতে। এ গাছের চারা দেখার জন্য ক্রেতা, বৃক্ষপ্রেমি ও দর্শনার্থীরা এসে ভীড় জামাতে থাকে। একটি চারার দাম হাঁকানো হয়েছে তিন হাজার থেকে চার হাজার টাকা। 
সরেজমিনে জানা গেছে, ভিয়েতনামী বারোমাসি মাল্টাকে ক্রেতাদের বারোমাসি পাকিস্তানী মাল্টা বলে বুঝানো হচ্ছে। মূলত বাংলাদেশে ‘পাকিস্তানী মাল্টা’ বলে কোনো নির্দিষ্ট প্রজাতির মাল্টা নেই। তবে বাজারে যে বারোমাসি জাতটি জনপ্রিয় তা মূলত ভিয়েতনাম থেকে উদ্ভূত অথবা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কর্তৃক উদ্ভাবিত বারি মাল্টা-১। সারাটি বছর ফল দেয় বলে এটি বারোমাসি মাল্টা হিসেবে পরিচিত। 
বারোমাসি মাল্টা গাছ সাইট্রাস বা লেবু জাতীয় (Citrus) উদ্ভিদ। এটি মূলত রুটেসি (Rutaceae) পরিবারের অন্তর্গত একটি ফলদ জাতীয় বৃক্ষ। এটি বিভিন্ন জাতের সাইট্রাস ফল। বারোমাসি মাল্টা বা যেকোনো মাল্টা ম্যাগনোলিওফাইটা (Magnoliophyta) পর্বের (Division) এবং রুটাসি (Rutaceae) গোত্রের (Family) অন্তর্গত। মাল্টা গাছের বৈজ্ঞানিক নাম হল Citrus sinensis। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম থেকে উদ্ভূত একটি সাইট্রাস বা লেবুজাতীয় ফল। পরবর্তীতে এটি থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশে বিস্তার লাভ করে। 
মেলায় নিজাম নার্সারীর স্বত্বাধিকারী মোঃ নিজাম শেখ বলেন, একটি পাকিস্তানী বারোমাসি মাল্টার চারার দাম ধরা হয়েছে তিন হাজার টাকা এবং ভিয়েতনামী মাল্টার চারার দাম ধরা হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা। তিনি বলেন, তার স্টলে থাই বাতাবি লেবু, থাই কদবেলসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও শোভাবর্ষনকারী গাছের চারা রয়েছে। 
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে। 
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা মোঃ জাকির হোসেন সময়ের খবরকে বলেন, গত ২২ জুলাই দুই হাজার ৫৫৬টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য তিন লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। 

প্রিন্ট

আরও সংবাদ