খুলনা | শুক্রবার | ২৪ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩

অগ্রগামীর বৃক্ষরোপণ কর্মসূচিতে তুহিন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ২৪ জুলাই ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত অন্ততঃ একটি করে বৃক্ষ রোপণ করা। সামাজিক সংগঠনগুলোর এমন মহতী উদ্যোগ আমাদের সুন্দর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। 
গতকাল বৃহস্পতিবার “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশÑএই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানে তিনি সংগঠনের প্রতি শুভকামনা জানান এবং বক্ষরোপণের ধারাবাহিকতা বজায় রাখার আহŸান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক আমীন আহমেদ, কাজী জলিল, মঈনুল ইসলাম কিরণ, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বুলবুল মোল্লা, সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন, সরদার আলী আহসান, আসাদুজ্জামান, ইয়াকুব মোল্লা, জাকির হোসেন, বাবুল হোসেন, যুবনেতা আঃ রহিম, রাজু, মোঃ সোহাগ, জাহাঙ্গীর আলম, শায়লা পারভীন রিক্তা, ওয়াহিদা পারভীন রুমানা, রাশিদা আকতার ময়না, জাহিদ, আবু মূসা, মনির, মিজান, ড্যাফোডিল ডক্টর ড. শামীম, তাজু ও মিঠু প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ