খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২৫ জুলাই ২০২৬


ভারতে বিজেপি নেতা রভনীত সিং বিট্টু কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রাজ্যসভা সদস্য হিসেবে পাঞ্জাবের এ নেতার মেয়াদ গত জুনে শেষ হয়ে যায়। খবর এনডিটিভির।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে রভনীত বিট্টু প্রতিদ্ব›িদ্বতা করতে পারেন। আম আদমি পার্টির (এএপি) দখলে থাকা এই সীমান্তবর্তী রাজ্যে আগামী বছর বিজেপির প্রত্যাবর্তনের জন্য মাঠের প্রস্তুতিতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিন্ত সিং এর নাতি রভনীত বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। তবে লোকসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে হেরে যান তিনি। রাজস্থানের কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া আসনে অবশিষ্ট মেয়াদের জন্য তাকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল।
স¤প্রতি রভনীত বিট্টু দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ সিনেমার প্রকাশ্যে সমালোচনা করেন এবং এটিকে রাজ্যে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা বলে অভিহিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ