খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফেজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২৫ জুলাই ২০২৬


নগরীর খান জাহান ব্রিজ (পশ্চিম প্রান্তে) সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফেজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রশাসক ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদ ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাদল হাওলাদার-এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শেখ মোঃ বদিউর জামান, কোষাধ্যক্ষ মোঃ রাকিব হোসেন, সমাজসেবক আসলাম হোসেন, নাজমুল হাসান নাসিমসহ স্থানীয় মুসল্লিগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মসজিদ সংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ