খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় গাছের চারা বিতরণকালে মনিরুজ্জামান মন্টু

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ২৫ জুলাই ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের এক চরম ঝুঁকির মুখোমুখি। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী খুলনা অঞ্চল উপকূলীয় এলাকা হওয়ায় সিডর, আইলা, আম্পানের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের আঘাত আমাদের বারবার সহ্য করতে হয়। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সবচেয়ে বড় প্রাকৃতিক ঢাল বা রক্ষাকবচ হচ্ছে সুন্দরবন এবং আমাদের চারপাশের সবুজ গাছপালা। অথচ নগরায়ণ আর অবহেলার কারণে আজ আমরা প্রতিনিয়ত গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে সুরক্ষায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামলা রূপায়ন করতে চাইছেন।
গতকাল শুক্রবার বিকেলে জেলা কৃষক দলের উদ্যোগে ডুমুরিয়া উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা কেবলমাত্র রাজনীতির রাজপথেই নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং দেশ গড়ার কাজে আমাদের ভূমিকা রাখতে হবে। আজ আমরা যে গাছের চারাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি, এগুলো শুধু একটি করে কাঠের চারা বা ফলের গাছ নয়; এগুলো আমাদের ভবিষ্যতের নিঃশ্বাস, আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের বাসা-বাড়ীর সুরক্ষা কবচ।
খুলনা জেলা কৃষক দলের আহবায়ক মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শেখ আবু সাঈদের সঞ্চালনায়  জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, দিবাশীষ মন্ডল, নাছির হোসেন, মাষ্টার আয়ুব আহমেদ, জিএম সাইকুল ইসলাম, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, হারুনুর রশিদ, শফিকুল ইসলাম, শহিদুল মোড়ল,অংশুপতি বৈরাগী, রফিকুল ইসলাম,আব্দুল খালেক,আবু বকর, আছাবুর সানা, এনামুল সানা, জলিল শেখ, আজম আলী, ইনামুল মল্লিক,রেবেকা খাতুন,রহিমা বেগম, পিয়ারী সুলতানা, শাহিনুর বেগম, পারুল বেগম, মর্জিনা বেগম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ