খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

চিরনিদ্রায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ২৫ জুলাই ২০২৬


বিশিষ্ট শিক্ষাবিদ ও বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান (৯০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নগরীর  সোনাডাঙ্গাস্থ নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের জনক ছিলেন। শুক্রবার জুমআ বাদ সোনাডাঙ্গা আবাসিকের বায়তুল মোকাররম জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ফুলতলার আটরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হয়। 
জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি কমরেড রতন সেন পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি, খুলনা উদীচীর উপদেষ্টা ছিলেন।
শোক :  বাগেরহাট সরকারি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি) কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবার ও সুহৃদদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটি। 
বিবৃতিদাতরা হলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্কাফি রতন, খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী জেলা আহŸায়ক জনার্দন দত্ত নান্টু ও সদস্য সচিব কোহিনুর আক্তার। 

প্রিন্ট

আরও সংবাদ