খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষমেলা : দর্শনার্থীদের দৃষ্টি কাড়লো সিলভার ডাস্ট নামক গাছ

আল মাহমুদ প্রিন্স |
০২:০৭ এ.এম | ২৫ জুলাই ২০২৬


খুলনায় মাসব্যাপী চলা বৃক্ষমেলায় ক্রেতা, দর্শনার্থীদের নজর কেড়েছে শোভাবর্ধনকারী সিলভার ডাস্ট নামক চারা গাছ। পাতার ওপর জমানো ধুলোর মতো রূপালী  রোম বা আস্তরণ থাকার কারণে একে ডাস্টার মিলার বা সিলভার ডাস্ট বলা হয। শোভাবর্ধনকারী এ গাছ অফিস আদালতে, বসতবাড়িসহ বিভিন্ন স্থানে ডিসপ্লে করে রাখা হয়ে থাকে। সিলভার ডাস্ট দামি গাছ। গাছ দেখার জন্য দর্শনার্থীরা ভীড় জমায় বিসমিল্লাহ নার্সারী নামক স্টলে। দেখতে রূপালী রঙের। এগারো বছর বয়সী চারা গাছটির দাম হাঁকানো হয়েছে চার হাজার টাকা। 
সরেজমিন ঘুরে জানা গেছে, সিলভার ডাস্ট গাছটি মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি ভেষজ উদ্ভিদ, যা Jacobaea maritima বা ডাস্টার মিলার নামে পরিচিত। এটি রূপালী রঙের পাতা ও সুন্দর নকশার জন্য বাগান প্রেমীদের কাছে জনপ্রিয়। অতীতে এটি Senecio cineraria নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে Jacobaea maritima রাখা হয়। 
পাতার ওপর জমানো ধুলোর মতো রূপালী রোম বা আস্তরণ থাকার কারণে একে ডাস্টার মিলার বা সিলভার ডাস্ট বলা হয়। পাতার গায়ে থাকা ক্ষুদ্র মোমের মতো রোম বা ট্রাইকোম উদ্ভিদটিকে তীব্র রোদ ও জলের অপচয় থেকে রক্ষা করে এবং রূপালী রঙ দেয়। গ্রীষ্মকালে ছোট হলুদ রঙের ফুল ফোটে, তবে এর মূল আকর্ষণ পাতা। এর ‘সিলভার ডাস্ট’ জাতটি চমৎকার সৌন্দর্য ও টেকসই গুণের জন্য রয়েল হটিকালচারাল সোসাইটির অ্যাওয়ার্ড অব গার্ডেন মেরিট অর্জনও করেছে।  
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং সুন্দরবনের পশ্চিমাঞ্চল বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হয়েছে এ মেলা, চলবে ১১ আগস্ট পর্যন্ত । 
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা মোঃ জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার ২  হাজার ৩০১টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য তিন লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। 

প্রিন্ট

আরও সংবাদ