খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষরোপণ কর্মসূচিতে কেডিএ চেয়ারম্যান

গাছ লাগানো কেবল একটি প্রথাগত বা সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২৫ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত নগরায়ণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। গাছ লাগানো কেবল একটি প্রথাগত বা সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। পাঁচ বছরের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে কেডিএ কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং খুলনা অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন তিনি। 
তিনি আরও বলেন, শুধু চারার চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতিটি চারা রোপণের পর তার সঠিক যতœ ও পরিচর্যা নিশ্চিত করার আহŸান জানান তিনি।
গতকাল শুক্রবার বিকেলে মহানগর কৃষকদলের উদ্যোগে খুলনা-কৈয়া সড়কে এবং ২২নং ওয়ার্ড যুবদল কর্তৃক নতুন বাজার আবু সুফিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খুলনাকে একটি আধুনিক, সবুজ, দৃষ্টিনন্দন ও পুরোপুরি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষ ও কৃষকদের সাথে নিয়ে দেশকে সবুজ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। 
খুলনা-কৈয়া সড়কে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজিব, সদস্য সচিব শেখ আদনান ইসলাম, সানাউল্লাহ সানি, খালিদ হাসান মঈন, এস এম জাহাঙ্গীর, মোঃ হাসিব পলাশ, মোঃ লিপু, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান ডিনো, মোঃ বাপ্পী, মোঃ হারুন, ডাঃ ফারুক, মোঃ শুকুর আলী, মোঃ সুলতান, এস এম রেজা, শেখ মোঃ ইফতিয়ার, মোঃ শামীম ও স্বপন হাওলাদার প্রমুখ।
এদিকে নগরীর নতুন বাজার চর এলাকায় আবু হানিফ মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে ২২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমানে কোকোর রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং খুলনা অঞ্চলের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ