খুলনা | শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩

খুবির নতুন ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ এ.এম | ২৫ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাতের অনুকূলে ১৯ জুলাই ডেপুটেশন মঞ্জুর হওয়ায় তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক সালাউদ্দিন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন বলে আদেশে জানানো হয়।
এর আগে ড. সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ