খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০২:৫১ পি.এম | ২৫ জুলাই ২০২৬


খুলনা’র শিববাড়ী মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রীজের কাজ দ্রæত সম্পন্ন করা, শিপইয়ার্ড সড়ক দ্রæত  নির্মাণ, সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত  মানববন্ধন বক্তারা বলেছেন, খুলনার যেদিকে তাকাই শুধু নাই আর নাই। বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার।  আন্দোলন সংগ্রাম ছাড়া খুলনার কোন দাবি বাস্তবায়ন হয় না। তাই খুলনাবাসীকে খুলনার সকল উন্নয়নের দাবিতে দলমত নির্বিশেষে  ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই খুলনার উন্নয়নের দাবিসমূহ আদায় করতে হবে।

আজ শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত  নগরীর শিববাড়ি চত্ত¡রে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জিয়া হল ভেঙ্গে ফেলে রাখা হয়েছে। অবিলম্বে নকশা প্রণয়নের মাধ্যমে দৃষ্টি নন্দন বহুমাত্রিক জিয়া হল নির্মাণের কাজ শুরু করতে হবে এটা খুলনাবাসীর দাবি।  

বক্তারা আরও বলেন, এক সময়ের সমৃদ্ধ খুলনা নগরী আজকে মৃত নগরীতে পরিণত হয়েছে। খুলনার বন্ধ শিল্প কলকারখানা অবিলম্বে চালু  করে খুলনার অর্থনীতিকে সচল ও গতিশীল করতে হবে। নেতৃবৃন্দ খুলনা বিমানবন্দর অবিলম্বে নির্মাণ, খুলনায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত, মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন, অর্থনৈতিক জোনের স্থান দ্রæত নির্ধারণ, খুলনায়  মেরিন একাডেমি নির্মাণ, নবথিয়েটার নির্মাণ, খুলনার রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জায়গা পরিকল্পিত উন্নয়নের আওতায় আনতে হবে,  রূপসা রিভার ভিউ পার্কনির্মাণ, খুলনা শহরের পরিধি বৃদ্ধিসহ খুলনার টেক্সটাইল মিলের অব্যবহৃত জায়গা ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে  হবে।

নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছি, আর বঞ্চিত হতে চাই না। আমরা এই বঞ্চনার অবসান চাই। অন্যথায়  খুলনার আপামর জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা-২  আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম  মনা, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির  অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ নিজামউর  রহমান লালু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ সভাপতি শেখ নাসির উদ্দিন, গণ অধিকার পরিষদের নেতা এইচ এম তাজুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি,  সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, সাবেক কাউন্সিলর আফরোজা জামান, নারী নেত্রী এ্যাড. শামিমা সুলতানা শিলু, নাগরিক ফোরামের  মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, খুলনা বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, খুলনা বিশ^বিদ্যালয় অফিসার্স  কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক মোঃ সবুর  মোড়ল, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহবায়ক আল জামাল ভ‚ঁইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমএউজে) সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, বিএনপি নেতা এস এম আসাদুজ্জামান মুরাদ, উন্নয়ন  কমিটির সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ  মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, এনামুল হাসান ডায়মন্ড, শেখ গোলাম সরোয়ার, এস এম আক্তার উদ্দিন পান্নু, উন্নয়ন  কমিটির নেতা প্রকৌশলী সরদার রফিকুল আলম, বিশ^াস জাফর আহমেদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ আরিফ নেওয়াজ, প্রকৌশলী  সেলিমুল আজাদ, ইলিয়াস মোল্লা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এস এম মোর্শেদ উদ্দিন, ইদ্রিস আলী খান, এ্যাড. এস এম মারুফ আহমেদ,  সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, অধ্যাপক এম এ মান্নান বাবলু, শামসুজ্জামান সঞ্চল, সুজন এর সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মোঃ জাহিদুর রহমান নাইম, মশিউর রহমান রমজান, ড. তাহিরুল  আহসান ত্বহা, ডা. আবুল সাহেদ, রবিউল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, বিএল কলেজের সাবেক ভিপি এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা মহানগরের সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলাম, মোঃ  আজিমউর রহমান মুরাদ, মোঃ আসমত হোসেন, মইনুল ইসলাম হিরন, সুজনা জলি, জান্নাতুল ফেরদাউস নাফিসা, এন এম সোহেল ইসলাম,  গণ অধিকার পরিষদ নেতা মোঃ ইমন শেখ, রাকিব হাসান, রাকিবুল ইসলাম, নুরুল ইমাম খান মিটু, আলমগীর হোসেন, হাফিজুর রহমান  হান্নান, আতিয়ার রহমান প্রমুখ। মানবন্ধন কর্মসূচী খুলনার বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ