খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

দিল্লির আন্দোলন থেকে ফিরে রোগাক্রান্ত শাবানা, আছেন আইসোলেশনে

খবর বিনোদন |
০৩:৫৫ পি.এম | ২৫ জুলাই ২০২৬


বলিউড তারকাদের যারা দিল্লির ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শাবানা আজমি। সশরীরে ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। সংসদ ভবন ঘেরাও কর্মসূচীতে ছিলেন রাজপথে। সেখান থেকে ফিরেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত অভিনেত্রী। আছেন আইসোলেশনে। ভারতিয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সোশ্যাল হ্যান্ডেলে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন শাবানা আজমি। সশরীরে আন্দোলনে উপস্থিত থাকতে না পারলেও, যুবসমাজের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অভিনেত্রীর সহযোগী দল জানিয়েছে শাবানার গায়ে ১০২ ডিগ্রী জ্বর। পাঁচ দিনের আইসোলেশন দিয়েছেন চিকিৎসক।

এক বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবার শবানাজির আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি এইচ১এন১-এ আক্রান্ত হয়েছেন। ১০২ ডিগ্রি জ্বর রয়েছে এবং চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”

প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দভারতের দিল্লিতে সংসদ অভিযানের কর্মসূচিতে যোগ দিয়ে প্রথম অসুস্থ হয়ে পরেন শাবানা। গতকাল শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভেও যোগ দেওয়ার কথা ছিল। ততক্ষণে অভিনেত্রীর শরীরে সোয়াইন ফ্লুর অস্তিত্ব। 

প্রিন্ট

আরও সংবাদ