খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

বটিয়াঘাটায় স্লুইসগেট বন্ধ হয়ে ৫টি গ্রাম প্লাবিত, আমন চাষিরা দিশেহারা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২৫ জুলাই ২০২৬


স¤প্রতি ভারি বর্ষণে বটিয়াঘাটা সদর ইউনিয়নের পার-বটিয়াঘাটা বটতলা স্লুইসগেট বন্ধ হয়ে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার প্রভাবে এলাকার ৫টি গ্রামসহ হাজার হাজার একর জমি প্লাবিত হবার পাশাপাশি চলতি আমন মৌসুমে বীজতলা তৈরিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে সংসদ সদস্য আমির এজাজ খানের স্মরণাপন্ন হয়েছেন। 
এদিকে এমপির নির্দেশনায় শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান সরেজমিন উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্লুইস গেটের সামনের পলিমাটি অপসারনে ভাসমান ভেকুর ব্যবস্থা করেছেন বলে জানান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ