খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ২৬ জুলাই ২০২৬


ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ১০টি ক্লাবে ১০ সেট করে জার্সি ও ১২টি ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ তানভীর ইসলাম লিমন, বিএনপি নেতা ক্রীড়ামোদী মুসফিকুজ্জামান রিপন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রবি ফকির, বিভিন্ন স্পোটিং ক্লাবের সদস্য ও খেলোয়ারবৃন্দসহ বুলবুল ফাউন্ডেশনের পরিবারের সদস্যবৃন্দ। বক্তারা বলেন খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশ ঘটায়। বর্তমানে অনলাইনের যুগে মোবাইলভিত্তিক খেলায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধূলা। উৎসাহ না থাকায় উঠতি বয়সের যুবকরা ফুটবল খেলার মতো জনপ্রিয় খেলা হারিয়ে ফেলছে। বুলবুল ফাউন্ডেশনের অর্থায়নে জার্সি ও ফুটবল বিতরণ খেলার উৎসাহ যোগাবে। 
 

প্রিন্ট

আরও সংবাদ