খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থা খুলনার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ২৬ জুলাই ২০২৬


বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থা খুলনার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর ২৮নং ওয়ার্ডের টুটপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। 
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু। বিশেষ অতিথি ছিলেন বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা ও সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতি নিখিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নির্মলেন্দু মন্ডল, বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কে এম মাহবুব আলম, শাজাহান হোসেন, লিটন ইরফান, আব্দুল আলীম, মৌফারসের আলম লেনিন, হাসিব চৌধুরী, ২৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, রবীন্দ্রনাথ মিত্র, পরিতোষ হালদার, পলাশ হালদার, সুবল বিশ্বাস, রণজীৎবল ইন্দু ও আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ