খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সামাজিক অস্থিরতা : কারণ প্রভাব ও তরুণ সুশীল সমাজের করণীয় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ২৬ জুলাই ২০২৬


জনউদ্যোগ ও খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে সামাজিক অস্থিরতা : কারণ, প্রভাব ও তরুণ, সুশীল সমাজের করণীয়  শীর্ষক আলোচনা সভা শনিবার বিকাল ৫টায় বিডব্লিউসিসিআই’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এসএম শাহনওয়াজ আলী। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার আহবায়ক শিক্ষক নেতা মানস রায়।
ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এ এম কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, এয. মোমিনুল ইসলাম, ইকবাল হাসান তুহিন, শেখ ওমর ফারুক কচি, মাছুদ মাহামুদ, সেলিম বুলবুল, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জেসমিন বানু, নুরুন নাহার হিরা, কৃষ্ণা দাস, কামরুল ইসলাম সিপার, আরিফ হোসেন, দীপ বৈদ্য, জেসমিন জামান ও মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ