খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির উদ্যোগে ভারতীয় ডিম অবৈধ ভাবে খুলনাসহ দেশে প্রবেশের প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ২৬ জুলাই ২০২৬


সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প বাঁচাতে এবং রাজশাহীর নামে ভারতীয় ডিম অবৈধভাবে খুলনাসহ দেশে প্রবেশের প্রতিবাদে বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির উদ্যোগে পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক শনিবার বেলা ১১টায় নগরীর কেডিএ এভিনিউস্থ বানিয়াখামার পোস্ট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনার থানা-ইউনিয়ন-গ্রামগঞ্জ থেকে ক্ষুদ্র মাঝারী খামারীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ ও মানববন্ধনে যোগদান করেন এবং তাদের সমস্যা তুলে ধরে আকুতি জানান।
বক্তারা বলেন, দেশী-বিদেশী কর্পোরেট কোম্পানির ডিম-মাংস সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ হাজারের বেশি মুরগী পালন করতে পারবে না। তার অধিক পালন করলে দেশের প্রান্তিক ক্ষুদ্র মাঝারী খামরীরা নিঃশেষ হয়ে বহু মানুষ কর্মসংস্থান হারাবে।
মানববন্ধন ও সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে মহাসচিব এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান এলু, সাবেক ছাত্রনেতা সিরাজ উদ্দিন সেন্টু, পোল্ট্রি এন্ড ভেটেনারী এমপ্লইজ এসোসিয়েশনের সভাপতি মোঃ আকতার হোসেন, খুলনা জেলা মোটরসাইকেল গ্যারেজ মেকানিক সমিতির প্রতিষ্ঠাতা শেখ আইনুল হক, বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতি খুলনার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের মহাসচিব এস এম ওবায়দুল্লাহ, মহানগর মোজাইক এন্ড টাইলস মালিক সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সুশাসনের জন্য নাগরিকÑসুজন জেলা সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী নসরুল হাসান, অন্ধ-প্রতিবন্ধী সংস্থা খুলনা ট্রেনিং এন্ড রিহাইব্লিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড এর সভাপতি মোঃ মোতালেব শেখ, উন্নয়নকর্মী এস এম কামরুল ইসলাম, খন্দকার তৈয়েবুল ইসলাম, পোল্ট্রি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ সালাহউদ্দিন, সহ-সভাপতি শেখ রেজানুল ইসলাম, তরিকুল ইসলাম, যুগ্ম-মহাসচিব এস এম আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, কোষাধ্যক্ষ মোঃ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, সাচ্ছুদুল আলম লাবলু, মোহাম্মদ ডাবলু, মোঃ কামরুল ইসলাম, মনিরুজ্জামান জামান, এস এম তামজিদ হোসেন সৌরভ, মোঃ মেজবাহ উদ্দিন, জি এম ইছাকরিম মণ্টু, নাসির আহমেদ, নূর হোসেন, মোঃ মাহফুজ, মোঃ আবুল হাসান আবুল, মোঃ সোহেল রানা প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ