খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

এ্যাজাক্স জুটমিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে ফুলবাড়ীগেটে মানববন্ধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ২৬ জুলাই ২০২৬


খুলনার মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধ কৃত এ্যাজাক্স  জুটমিল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ফুলবাড়ীগেট মানববন্ধন অনুষ্ঠিত হয়।শনিবার বেলা সাড়ে ১০টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্বরে এ্যাজাক্স জুটমিলের সাধারণ শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মুন্সী মোজাহার আলী। সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা যুবদল নেতা মোঃ মেহেদী হাসান বাপ্পি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খানজাহান থানা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াদুদ, মোঃ হুমায়ুন মোল্লা, মোঃ ফারুক হোসেনসহ শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় অবিলম্বে মিল মালিক শ্রমিক/কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ না করলে রাজপথ রেলপথসহ কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ লক্ষ্যে আগামী ৩১ জুলাই শুক্রবার এ্যাজাক্স শ্রমিক ক্লাবে পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ