খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সদর থানা জামায়াতের ইউনিট ও ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৬ জুলাই ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা দুনিয়াতে কষ্ট করে আখিরাতের মুক্তির লাভ খুঁজতে হবে, কারণ আখিরাত দীর্ঘস্থায়ী। মৃত্যুর আগে সকল ঋণ পরিশোধ করতে হবে, সাদাকায়ে জারিয়ার কাজ করে যেতে হবে। বর্তমান সরকারের কাছে আহŸান জানাই শিশু থেকে মাস্টার্স পর্যন্ত সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য কুরআনের শিক্ষা নিশ্চিত করতে হবে। 
শনিবার সকালে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা  বৈঠক’২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। 
সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি। অনুষ্ঠানের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সদর থানার ওলামা বিভাগীয় সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা সদর থানা জামায়তের সহকারী সেক্রেটারি মোঃ হুমায়ুন কবীর, বায়তুল সেক্রেটারি মোয়াজ্জম হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ২৪নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৮নং ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ৩০নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ২১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২৯নং ওয়ার্ড সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল, ২১নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ