খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগে অভিভাবক সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৬ জুলাই ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘অভিভাবক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তৃতা  করেন বিভাগের শিক্ষক আহসান উল্লাহ। অভিভাবকদের পক্ষ থেকে অনুভ‚তি ব্যক্ত করেন আনজির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মোঃ নাজিম।
 

প্রিন্ট

আরও সংবাদ