খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

শোলপুর যুগিহাটিতে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ২৬ জুলাই ২০২৬


১নং আইচগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শোলপুর যুগিহাটি এলাকায় শনিবার সকাল ১০টায় আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শেখ সোহাগ ইসলাম। কর্মসূচিতে এলাকার বিভিন্ন জলাশয়, ড্রেন ও রাস্তার দুই পাশ পরিষ্কার করা হয়। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।বক্তারা জমে থাকা বৃষ্টির পানি অপসারণ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহŸান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এনিরুল ইসলাম, ৬নং বিএনপি নেতা আসাদুজ্জামান নূর, ১নং আইচগাতি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান, বিএনপি নেতা ইদ্রিস আলী, ঋষিপাড়া মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দাশ, ঋষিপাড়া শ্মশান কমিটির সভাপতি হরি চাঁদ, মোঃ মহিউদ্দিন রানা, শফিক ইসলাম, রকিব, খোকন মোড়ল, হামিদুল, আশরাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
অয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গু মুক্ত ৬নং ওয়ার্ড গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ