খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খালিশপুরে ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ২৬ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী ওলামা দল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হেয়েছ। 
শনিবার বেলা ১২ টায় খালিশপুরস্থ মুজগুন্নি খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদি। 
এ সময় শেখ সাদি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ওলামা দল খালিশপুর থানা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানাই আয়োজকদেরকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে গাছ লাগানোর বিকল্প নেই। তিনি আরো বলেন, শুধু গাছ লাগালেই চলবে না চারাগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও সুন্দর দেশ উপহার দিতে নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার আহŸান জানান।  
ওলামা দল খালিশপুর থানা শাখার আহবায়ক মাওলানা মোঃ ইলিয়াছুর রহমান-এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ওলামা দল খুলনা মহানগর শাখার সদস্য সচিব হাফেজ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শরিফুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা আজমল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ আব্বাস আলী, হাফেজ সাইদুল ইসলাম, মাওলানা আজিজুল ইসলামসহ খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ