খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা যৌথ সংবাদ সম্মেলনে

খবর প্রতিবেদন |
০১:২১ এ.এম | ২৬ জুলাই ২০২৬


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিজেপির প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। যৌথ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহার করা হবে বলে সরকার আমাদের নিশ্চিত করেছে।
সরকারের সঙ্গে তিন দফার আলোচনা শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আমরা সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তিন দফায় আলোচনা করেছি। যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা আমাদের আন্দোলনের তিনটি প্রধান দাবি ছিল: প্রথমত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু করা সব আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কোনও মামলা না দেওয়া; আর তৃতীয়ত নিট পরীক্ষা না হওয়ার কারণে যাদের প্রিয়জনকে হারিয়েছি, সেইসব পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। কিছুক্ষণ আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, যার মানে আমাদের প্রথম দাবিটি পূরণ হয়েছে।
সিজেপি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা : ভারতের দিল্লিতে চলমান বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। সিজেপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। 
আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। 
সরকারের আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সাথে যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহŸান জানানো হয়। 
ককরোচ দলের মূখপাত্র বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দিপকে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি গণতন্ত্র। একজন মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আরও দু’টি দাবি রয়েছে। সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
কেন্দ্র সরকার ও সিজেপি নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে সম্মত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান এবং পুলিশি দমনপীড়নের (ক্র্যাকডাউন) অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে তৃতীয় দফার আলোচনা এখনো চলমান রয়েছে।
বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেছেন। তিনি সিজেপি এবং জেন জি বিক্ষোভকারীদের অভিনন্দন জানিয়ে আন্দোলনটিকে এখন সংস্কার ও জবাবদিহিতার দিকে মনোনিবেশ করার আহŸান জানান। 
সূত্র: দ্য হিন্দু।

প্রিন্ট

আরও সংবাদ