খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল

ইসলামী আন্দোলনের খুলনা জেলা পূর্বের নতুন কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ২৬ জুলাই ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পূর্ব শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যলয়ে এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং আলহাজ শফিকুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব হাফেজ মাওঃ শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের (খুলনা বিভাগ) সংগঠনিক সম্পাদক প্রফেসর মুফতি আহমদ আব্দুল জলিল।
সম্মেলন শেষে আগামী ২০২৭-২৮ ইং সেশনের জন্য খুলনা জেলা পূর্ব সভাপতি হিসেবে এস এম রেজাউল করিম সরদার এবং সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন
মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ দ্বীন কায়েম, সংগঠনের মাওঃ ফরিদ আহমদ, মুফতি ওমর ফারুক, মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা এ্যাসিস্টান্ট সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাস্টার জাফর সাদেক মোঃ মহিবুল্লাহ, মুফতি এনামুল হাসান সাঈদ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি আজিজুর রহমান সোহেল, আশরাফুল ইসলাম বিশ্বাস, নাজমুল হুদা সাজু, শাকীল আহমদ রাসেল, হাঃ জাহিদুর রহমান, রহমাত আলী মুফতি ফয়জুল্লাহ, মোঃ ইসমাইল হোসেন, আঃ কাদের সানা, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ, সেক্রেটারি এস এম নাজমুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য সাংগঠনিক কাজের সুবিধার্থে কেন্দ্রীয় নির্দেশনায় খুলনা জেলাকে সাংগঠনিক দুইটি জেলায় ভাগ করা হয়েছে। জেলার ৫ ও ৬নং আসন (ডুমুরিয়া, ফুলতলা, পাইকগাছা, পাইকগাছা পৌরসভা, কয়রা উপজেলা) নিয়ে খুলনা জেলা পশ্চিম এবং ১ ও ৪নং আসন (দাকোপ, চালনা পৌরসভা, বটিয়াঘাটা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া) নিয়ে খুলনা জেলা পূর্ব গঠন করা হয়েছে।  

প্রিন্ট

আরও সংবাদ