খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট : এককেও অপরাজিত চ্যাম্পিয়ন পরি

দেশের সেরাদের সেরা হয়ে খুলনার ক্ষুদে খেলোয়াড় পরি-অর্না জুটি চ্যাম্পিয়ন

সাইফুল ইসলাম বাবলু |
০২:০৮ এ.এম | ২৬ জুলাই ২০২৬


সেরাদের সেরা হয়েছে খুলনার ক্ষুদে খেলোয়াড় পরি-অর্না জুটি। এছাড়া এককেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পরি । তবে তাদের এ জয় মোটেই সহজ ছিল না। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৯টি অঞ্চলের সেরা খেলোয়াড়দের হারিয়েই তাদের এ সাফল্য ছিনিয়ে আনতে হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের পর এবার তারা জাতীয় ট্রফিটাও ঘরে তুলেছে। মুখ উজ্জল করেছে খুলনা বিভাগ ও জেলার। 
ছোট্ট পরি জানায় ২৩ জুলাই ঢাকার পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়। সিঙ্গেলসে প্রথম খেলায় ময়মনসিংহ ও পরবর্তী রাউন্ডে রংপুর, রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সেরা খেলোয়াড়কে হারিয়ে সে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ডাবলসে প্রথম খেলায় পরি-অর্না জুটি ময়মনসিংহ আঞ্চলিক জুটিকে হারিয়ে শুভ শুচনা করে। পরে একে একে ঢাকা ও ফরিদপুর অঞ্চলকে হারিয়ে দ্বৈত বিভাগের ট্রফিও ছিনিয়ে নেয়।
খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাহমা জান্না পরি স¤প্রতি সমাপ্ত হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টন এককে সে নিজে লড়াই করলেও দ্বৈত চ্যাম্পিয়ন মুকুট ছিনিয়ে নিতে সঙ্গী হিসেবে বেছে নেয় খুলনার আর এক গর্ব জেলা পর্যায়ে রানার-আপ তেরখাদার শহিদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম অর্ণাকে। অর্ণা তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা গ্রামের মোঃ শফিকুল ইসলাম লিটুর কন্যা। দু’জনই জাতীয় পর্যায়ে একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। 
স¤প্রতি ক্ষুদে কৃতি খেলোয়াড় রাহমা জান্না পরি ও তাসনিয়া ইসলাম অর্ণা তাদের গর্বিত পিতা-মাতার সাথে সময়ের খবর কার্যালয়ে আসে। কথা হয় এ প্রতিবেদকের সাথে। ক্ষুদে খোলোয়াড়রা এ প্রতিবেদককে জানায়, আমরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ দেশ সেরা  হয়ে খুলনা বিভাগের মুখ উজ্জল করতে চাই। জাতীয় পর্যায়ে একক ও দ্বৈত মুকুট ছিনিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য। অবশেষে তাদের সেই স্বপ্ন সফল হলো। সেই মুকুটই তারা ছিনিয়ে এনেছে।
এদিকে তাদের এ সাফল্যের খবরে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা। কারন এ বিদ্যালয়েরই প্রাক্তন কৃতি ছাত্রী রাহমা জান্না পরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্তজা আফরোজ এ প্রতিবেদককে জানান পরি ছিল আমাদের স্কুলের মধ্যমনি। প্রচন্ড মেধাবী এ শিশুটি খেলাধুলায়ও ছিল ভীষণ পারদর্শী। তার এ ধারাবাহিক সাফল্যে আমরা গর্বিত। জাতীয় পর্যায়ের মুকুট ছিনিয়ে এনে সে আমাদের স্কুলের পাশাপাশি খুলনা জেলা ও বিভাগের মুখ উজ্জল করেছে। ট্রফি নিয়ে ফিরে এলেই তার সংবর্ধনার আয়োজন করবো।

প্রিন্ট

আরও সংবাদ