খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সিলেট মেডিকেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির পদায়ন বাতিল

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ২৭ জুলাই ২০২৬


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখার সাবেক সভাপতি ডাঃ মাহমুদুল হক রিফাতের সিওমেক হাসপাতালে পদায়ন করে দেওয়া আদেশ বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি জেলার গোলাপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ডাঃ মাহমুদুল হক রিফাত, (কোড-১৪৮০৬০), পদের বিপরীতে মেডিকেল অফিসার, গোপালগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, গোলাপগঞ্জ, সিলেট, সিলেট, মূল পদঃ এ্যাসিস্ট্যান্ট সার্জন/ইকুইভালেন্ট। এতদ্বারা স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক- ৪৫.০১,০০০০,০০০,০০৪,১৯,০০০২.২৬.২৬-৬৯৬ তাং-২৩-০৭-২০২৬ ইং ক্রমিক- ৫ এর আদেশ বাতিল করা হল।
এতে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। পদায়ন/বদলিকৃত পদে/পদসমূহে কোন কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকিলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন। আদেশে পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন এবং যোগদান ব্যতিত আদেশ পুনঃ বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তা পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে একই দিন ডাঃ মাহমুদুল হক রিফাতকে সিওমেক হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের গোলাপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডা. রিফাতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার মূল পদ সহকারী সার্জন।
জানা গেছে, ২০১৭ সালের মে মাসে মাহমুদুল হক রিফাতকে সভাপতি এবং সজল এস চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের চার সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় সিলেট মহানগর ছাত্রলীগ। পরে ২০১৮ সালের ১৮ ফেব্র“য়ারি কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়।
 

প্রিন্ট

আরও সংবাদ