খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

যুবদলের ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ২৭ জুলাই ২০২৬


মহানগর যুবদলের অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি’র পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও আবু আতিক আল হাসান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন নগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ সময় আরো ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহŸায়কবৃন্দ মোঃ সোহেল মোল্লা, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু এবং মোঃ জাহিদুল ইসলাম। পরিচিতি সভায় খুলনা মহানগর যুবদলের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ