খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

দেশের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হবে : আমীর এজাজ খান

দাকোপ প্রতিনিধি |
০২:১৫ এ.এম | ২৭ জুলাই ২০২৬


প্রচলিত মুখস্ত নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সরকার প্রকল্প ভিত্তিক ও দক্ষতা নির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে সংসদ সদস্য  আমীর এজাজ খান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ২০২৭-২৮ সালের মধ্যে দেশের শিক্ষাক্রমে বড় ধরণের পরিবর্তন আনা হবে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দেওয়া হবে। সরকার শিক্ষা খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। 
এমপি গতকাল রোববার বেলা ১১টায় চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক সাগর সেনের সভাপতিত্বে, বেলা সাড়ে ১২টায় দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এবং দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন গত বছর এই খাতে বরাদ্ধ ছিলো ৮৭ হাজার কোটি টাকা। চলতি বছরে তা বাড়িয়ে ১লাখ ৩৬ হাজার কোটি উন্নিত করা হয়েছে। তারই ধারাবাহিতকায় এ সংসদীয় এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য ১০৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ দিয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। শুধু শিক্ষার উন্নয়ন নয়, অত্র উপজেলার ৩টি পোল্ডারের নদী ভাঙ্গর চিরতরে রোধ করতে ২২শ’ কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে। এ প্রকল্প পাস হলেই খুব দ্রুত কাজ শুরু করা হবে। ফেরীর জন্য আর অপেক্ষা নয়,অসুস্থ্য মুমূর্ষু রোগীর আর মৃত্যু নয়, উপজেলার সাথে ৭টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য পোদ্দারগঞ্জের চুনকুড়ি নদীর উপর সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এ ছাড়া বটিয়াঘাটা-দাকোপ উপজেলার সংযোগস্থল পানখালী-বরণপাড়া ঝঁপঝপিয়া নদীর ওপর খুব শিগগিরই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পদক্ষেপের পাশাপাশি দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার স্থলে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। দুইটি উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে রোগীদের প্রাপ্য সেবা প্রদান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে চিকিৎসকদেরকে থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। 
সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদ প্রার্থী শেখ মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ অনিরুদ্ধ সরদার, উপজেলা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও আসন্ন পানখালী ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পিযুষ কান্তি মজুমদার, সহ-সভাপতি পরিমল কান্তি মিস্ত্রী, সমরেশ চন্দ্র সানা, স্বরস্বতী মন্ডল, আকবর হোসেন, বিদ্যুৎ কবিরাজ, এস এম রমজান আলী, নীহার রায়, বিপ্রদাস মন্ডল, জি এম কাইয়ুম হোসেন ডালিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, বিএনপি নেতা এস এম গোলাম কাদের, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রাজ্জাক, জি এম রমজান আলী, চালনা চিলড্রেন পার্ক স্কুলের প্রিন্সিপাল সম্পা রায়, সহকারি প্রধান শিক্ষক সজিব সরকার, অত্র বিদ্যালয়ের অন্যান্য শ্রেণি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্লা আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আজিম হাওলাদার, বিএনপি নেতা রোস্তম আলী খান, উপজেলা ছাত্রদল সভাপতি জি এম রোমন,সাবেক পৌর কাউন্সিলর তমালিকা ফেরদাউস প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ