খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় হাসপাতালে রোগীর জন্য রান্না করা খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৭ এ.এম | ২৭ জুলাই ২০২৬


সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনকালে রোগীদের জন্য রান্না করা খাবার নিজে খেয়ে খাবারের মান পরীক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রোববার স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক  সাতক্ষীরার তিনটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খাবারের মান নিজে খেয়ে যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং রান্নার সঙ্গে যুক্তদের প্রশংসা করেন।
পরিদর্শনের শুরুতেই মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে তিনি খাবারের মান, প্রস্তুত প্রণালী ও পরিবেশ দেখেন। পরে ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন। রোগীরাও খাবার নিয়ে সন্তুষ্টির কথা জানান।
তবে সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগী অভিযোগ করেন, প্রায় দুই শতাধিক রোগী ভর্তি থাকলেও দৈনিক খাবার দেয় একশো রোগীর। শতাধিক রোগী নিয়মিত খাবার পান না। 
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে নির্ধারিত সংখ্যক রোগীর জন্য খাবার সরবরাহ করা হয়। সদর হাসপাতালে দৈনিক একশ’ রোগীর খাবার দেয় সরকার। তবে সকল রোগী যেন খাবার পান সেজন্য বেড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরিদর্শনকালে তিনটি হাসপাতালের ওয়ার্ড, খাবারের মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ