খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময়

পরিচ্ছন্নতা কাজে কোন প্রকার অবহেলা মেনে নেয়া হবে না হুঁশিয়ারী কেসিসি প্রশাসকের

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ২৭ জুলাই ২০২৬


নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধকল্পে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ১ থেকে ১৫নং ওয়ার্ডের মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সাথে মতবিনিময় সভা রোববার সকালে নগরীর দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
কেসিসি প্রশাসক বলেন, ১ থেকে ১৫নং ওয়ার্ডে বিদ্যমান বাজারসমূহ পরিচ্ছন্ন রাখতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দুপুরের পর থেকে শুরু করে রাতের মধ্যে শেষ করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সকাল ও বিকেলে দুই দফায় সড়কসমূহ ঝাড়ু দিতে হবে। 
তিনি পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশ্য করে বলেন, পরিচ্ছন্নতা কাজে কোন প্রকার অবহেলা মেনে নেয়া হবে না। কোন প্রকার দুর্নীতির আশ্রয় নিলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মশক নিধনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর করের অর্থ কোনভাবে অপচয় না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। বিনা অনুমতিতে কেউ অনুপস্থিত থাকলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে এবং শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির দিকেও সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন, শ্রমিকদের ডিউটি পোষাকসহ সুরক্ষা সামগ্রী ও পরিচয় পত্র প্রদান, সড়ক ও ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে র‌্যালির আয়োজন এবং আইন না মেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শারীরিক পরিশ্রমে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের স্থলে তার পরিবারের সদস্যদের নিযুক্ত করারও সিদ্ধান্ত নেয়া হয়। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, স্থানীয় সমাজসেবক শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন তোতন, খবির উদ্দিন, ইকবাল কবিরসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কঞ্জারভেন্সী কর্মকর্তা ও ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন। 
বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ১৬ থেকে ৩১নং ওয়ার্ডে মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে একই নির্দেশনা প্রদান করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, শেখ মোঃ মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাসসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কঞ্জারভেন্সী কর্মকর্তা ও ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ