খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৭:১৬ পি.এম | ২৭ জুলাই ২০২৬

নগরীতে ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন শেখ আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রেলস্টেশনের পাশে একটি ঘেরে ইমন শেখের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ