খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ২য় সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ২৮ জুলাই ২০২৬


ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাব মাত্তমডাঙ্গা খানজাহান আলী খুলনা’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম-এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খান হালিম, এজিএম যুব সংঘ মাতম ডাঙ্গা খুলনা’র সাধারণ সম্পাদক মোঃ জনি হোসেন, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মনির গাজী, খানজাহান আলী থানা বিসিক শিল্প শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মোস্ত শেখ, সৈয়দ আজগার আলী, মোহাম্মদ কওসার শেখ, বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার মেহেদী হাসান, মোহাম্মদ মোকসেদ ফকির, সৈয়দ এনামুল হক, মোঃ হাফিজ হালদার, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, মোঃ সাঈদ তরফদার, অবসরপ্রাপ্ত সেনার সদস্য মোহাম্মদ মনির শেখ, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ মেরাজ, ৩নং ওয়ার্ড আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ইয়াসিন শেখ, মোঃ ইমরান হোসেন, মোঃ মান্না হোসেন, মোহাম্মদ মফিজুল, মোহাম্মদ তবি হাওলাদার, সরদার তালুক হোসেন, মোঃ নুর ইসলাম মোল্লা, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম বক্তৃতা করেন।

প্রিন্ট

আরও সংবাদ