খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

মামদানির গ্রেফতার দাবির মধ্যেই

যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু গ্রেফতারের পক্ষে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ২৮ জুলাই ২০২৬


গণহত্যার অভিযোগে গ্রেফতারের দাবি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির আর এরমধ্যেই যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার তিনি ইসরায়েল ছেড়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এর সরকারি এ্যাকাউন্ট জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু।
রোববার (২৬ জুলাই) নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেফতার আহŸান সত্তে¡ও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছেন।
এর আগে গত মঙ্গলবার মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন। এর পাশাপাশি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে ওহঃবৎহধঃরড়হধষ ঈৎরসরহধষ ঈড়ঁৎঃ (আইসিসি) জারি করা গ্রেফতার পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি আহŸান জানান মামদানি।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে ‘গ্রেফতার করা হবে না।’
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট -এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। 
গ্রেফতারের পক্ষে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক : গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্বনেতাদের গ্রেফতারের পক্ষে মত দিয়েছেন ৪৬ শতাংশ মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মনে করেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত।
জরিপের তথ্য অনুযায়ী, গ্রেফতারের দাবিতে আলোচিত নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা অভিযোগ এবং চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে এ মতামত প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা।
তবে জরিপটি পরিচালনা করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এতে মার্কিন ভোটারদের মতামত তুলে ধরা হয়েছে।
জরিপের ফলটি এমন সময় সামনে আসে, যখন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বৈঠকে বসতে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের সাথে  বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে ইরান । সোমবার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে রওয়ানা হওয়ার ঠিক কয়েক মিনিট আগে তিনি এই কথা বলেন।
স্ত্রী সারা নেতানিয়াহুকে পাশে নিয়ে হিব্র“ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এই জটিল সময়ে দৃঢ় সংকল্প এবং গভীর প্রজ্ঞার সাথে কাজ করতে হবে। আমরা এজেন্ডায় থাকা প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে ইরানই সবচেয়ে শীর্ষে রয়েছে। অবশ্যই আমাদের মূল লক্ষ্য হলো নিরাপত্তা রক্ষা করা এবং একই সাথে আমাদের চারপাশের শান্তির পরিধিকে আরও বিস্তৃত করা।’
স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টায় ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর দুই নেতার মধ্যে এটিই প্রথম  বৈঠক।
গত বুধবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নিউইয়র্ক নগরের হাতে বিশ্বের শীর্ষ যুদ্ধাপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা না থাকলেও তিনি বিষয়টি কার্যকর করতে ফেডারেল সরকারের প্রতি আহŸান জানাচ্ছেন। 
সূত্র: আনাদোলু এজেন্সি।

প্রিন্ট

আরও সংবাদ