খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রেিতবদক, সাতক্ষীরা |
০২:১১ এ.এম | ২৮ জুলাই ২০২৬


সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ