খুলনা | বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬

খবর প্রতিবেদন |
০৪:৪৯ পি.এম | ২৮ জুলাই ২০২৬

 

রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন। তারা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড–মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই নারীর নাম নিহত নাছিমা বেগম। তিনি মিরপুর-২ জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানা প্রাচীরটি ভেঙে তাদের ওপর পড়ে। এতে ৫ থেকে ৭ জন চাপা পড়েন। তাদের মধ্যে নাছিমা বেগমের মুখে গুরুতর আঘাত ও একটি পা ভেঙে যায়। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের জোনাল পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। হতাহতের সঠিক সংখ্যা পরে জানানো হবে।’

প্রিন্ট

আরও সংবাদ