খুলনা | বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা

কবি নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী : বিভাগীয় কমিশনার

তথ্য বিবরণী |
০১:৪৪ এ.এম | ২৯ জুলাই ২০২৬


‘নজরুল বর্ষ’ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তাঁর পদচারণা রয়েছে। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর। নজরুল ছিলেন অসা¤প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। নজরুল বর্ষ পালনে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতিমূলক সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আসনার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এস এম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মেহেদী হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যম কর্মী, এনজিওসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ