খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:৫৪ পি.এম | ২৯ জুলাই ২০২৬

 

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে প্রাণ গেছে ৭৩৬ জনের।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন এবং ঢাকা বিভাগের একজন। একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৭৯ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৯৬ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার (২৯ জুলাই) পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেইসঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন আরও বলছে, স্বাগত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫ হাজার ১৯৮ শিশু।

প্রিন্ট

আরও সংবাদ