খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

আশাশুনিতে লিডার্স এর ব্রীজ প্রকল্পের কর্মসূচী অবহিতকরণ সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ৩০ জুলাই ২০২৬


আশাশুনিতে এনজিও লিডার্স এর ব্রীজ (ইজওউএঊ) প্রকল্পের কর্মসূচি অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের লক্ষে BRIDGE (Building Resilience through Inclusive Development and Gender Empowerment) প্রকল্পের এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
দাতা সংস্থা ইনকোটা, জার্মানীর অর্থায়নে লিডার্সের বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন লিডার্সের পরিচালক (প্রোগ্রাম) এ.বি.এম.জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করে সূচনা বক্তব্য রাখেন, প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম জাকারিয়া। ভারপ্রাপ্ত প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সিপিপি উপজেলা টীম লিডার আঃ জলিল, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পরিমল কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রবীর কুমার, মৎস্য অধিদপ্তরের উজ্জ্বল কুমার অধিকারী, যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ শওকত আলী, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি লিংকন আসলাম, বারসিক উপজেলা ম্যানেজার গাজী আসাদ, ব্রেকিং দ্যা সাইলেন্সের দিপরঞ্জন বিশ্বাস, ব্র্যাকের শহিদুল ইসলাম, লিডার্সের প্রজেক্ট অফিসার মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন, কনটেন্ট ক্রিয়েটর নেলসন মন্ডল প্রমুখ।
সভায় ইজওউএঊ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির স¤প্রসারণ, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ