খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত¡া

মোংলা প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ৩০ জুলাই ২০২৬


মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ধর্ষক লিটন মন্ডল মোংলা থানার মালগাজী মিশনবাড়ী এলাকার পরিতোষ মন্ডলের ছেলে।
পুলিশ ও জানায় চলতি বছরের ২৩ মে মোংলা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় এজাহারনামীয় আসামি লিটন ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল। লিটন মন্ডল কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে আসছিল। এতে ওই কিশোরী অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। এরপর তাকে আর বিয়ে করবে না বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
থানার ওসি আতিকুর রহমান জানান, আন্তঃসত্ত¡া ওই কিশোরী থানায় একটি ধর্ষণ মামলা করলে দীর্ঘদিন লিটন পলাতক ছিল। পরে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আসামি লিটন মন্ডলকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ