খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ফার্মেসীতে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ৩০ জুলাই ২০২৬


ডুমুরিয়ায় ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
আদালত সূত্রে জানা গেছে ডুমুরিয়া বাজারে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে আশালতা ফার্মেসীর শিশির কুমার মন্ডলকে ৩ হাজার টাকা,  কুসুম ফার্মেসীর অমল সাহাকে ৫ হাজার টাকা, নিউরন ফার্মেসীর তুষার মন্ডলকে ২ হাজার ৫শ’ টাকা ও উপেন্দ্র মেডিকেল হলের তুষার কান্তি বৈরাগীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ড্রাগস্ প্রশাসনের তত্ত¡াধায়ক মোঃ সাদ্দাম হোসেন, থানা পুলিশ ও ভূমি অফিসের নাজির কিরণ বালা। 

প্রিন্ট

আরও সংবাদ