খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ৩০ জুলাই ২০২৬


মেয়াদ শেষ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি’র আহŸায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আজ বুধবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মেয়াদ শেষ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হলো। অ্যাভোকেট তৌফিকুল ইসলামকে আহŸায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আংশিক কমিটি গঠনের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঘোষিত আহŸায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহŸায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপি’র আহŸায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটির মেয়াদ শেষ। ফলে কমিটি বিলুপ্ত করে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সম্মেলনের মধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

প্রিন্ট

আরও সংবাদ