খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএইউতে আন্তঃবিভাগীয় অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ৩০ জুলাই ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) আন্তঃবিভাগীয় অনলাইন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগকে (আইএসএলএম) পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, আন্তঃবিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে, প্রেরণা যোগায়, নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পায়। তিনি সম্প্রতি আয়োজিত অনলাইন বুস্টিং প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের পরিচিতির প্রসার ব্যাপকভাবে বৃদ্ধিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহŸান জানান। পরে তিনি পুরস্কার হিসেবে একটি কম্পিউটার মনিটর হস্তান্তর করেন। 
আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান এবং আইএসএলএম বিভাগের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক্ষেত্রে সবিশেষ ভ‚মিকা রাখায় বিভাগের ৪টি প্রতিনিধি দলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ