খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ৩০ জুলাই ২০২৬


ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকাল থেকে তিনি নগরীর দিলখোলা রোড, মিস্ত্রিপাড়া খালপাড় রোড, ইসলামপুর রোড, পিটিআই মোড় ও আহসান আহমেদ রোডসহ মিস্ত্রিপাড়া বাজার ও সংলগ্ন এলাকার মশক নিধন কার্যক্রমসহ পরিস্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের উন্নয়ন কাজসহ সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোল্লা মোঃ মাসুম রশিদ, কেসিসি’র সাবেক কাউন্সিলর মোঃ শমসের আলী মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ