খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

চিরনিদ্রায় দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ৩০ জুলাই ২০২৬


দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও দিবা- নৈশ কলেজের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম মামুন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন, অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। 
তিনি ছিলেন নগরীর দৌলতপুরে ৪নং ওয়ার্ডের দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা মরহুম শেখ সোহরাবুল ইসলাম মন্টুর সেজ সন্তান, মহানগর বিএনপি’র সাবেক সদস্য, দৌলতপুর থানা বিএনপি’র বর্তমান সদস্য। 
মরহুমের মৃত্যুর খবর শুনে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভকাক্সক্ষীরা তার বাড়িতে উপস্থিত হন। 
বুধবার বাদ মাগরিব দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাবেক  নেতা শেখ মোশাররফ্ হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম ও তরিকুল ইসলাম জহির, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু, সাবেক বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতন, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাভলু, খবির হোসেন, আরমান শেখ, আশরাফ হোসেন, মহানগর যুবদল নেতা মোল্লা সোহেল, সাবেক ছাত্রদল নেতা এরশাদ হোসেন ডাব্লিউ, স্বেচ্ছাসেবক দল নেতা সামদানী মোল্লা, আলামিন সরদার রতন, ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, আলামিন লিটন, শাকিব, তানভীর, মামুন, আসাদ, জাকির, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল নেতা, শোভনসহ মহানগর, দৌলতপুর থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যারের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মুসল্লিবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। 
শুক্রবার বাদ জুম্মা দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দেয়ানা উত্তরপাড়া নামিরা জামে  মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনজাত অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ